দুর্নীতিবিরোধী শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলার হাঁপুনিয়া মহাবাগ উচ্চবিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী দুর্নীতি না করার শপথ নিয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই শপথে অংশ নেয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ এস এম বেলাল হোসেন এতে সভাপতিত্ব করেন।