দুর্নীতিবিরোধী শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ স্লোগান সামনে রেখে গতকাল শনিবার নড়াইলে আলোচনা সভা ও দুর্নীতিবিরোধী শপথ অনুষ্ঠান হয়েছে।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠানে দুই শতাধিক শিক্ষার্থী দুর্নীতি থেকে দূরে থাকার শপথ নেয়। নড়াইল সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠানটি হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ। অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান। কমিটির সহসভাপতি ম ম শফিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশন যশোরের উপপরিচালক তানভীর আহম্মেদ, স্বাধীনতা চিকিৎসা পরিষদের সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম প্রমুখ।