দুর্নীতিবিরোধী সংঘ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলার ওমরপুর সুলতানা মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ে দুর্নীতিবিরোধী ‘সততা সংঘ’ গঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় মিলনায়তনে দুর্নীতিবিরোধী এক সভা শেষে এই কমিটি গঠন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহম্মদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের নোয়াখালী অঞ্চলের সহকারী পরিদর্শক মো. গিয়াস উদ্দিন। এতে বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল হালিম। বিদ্যালয়ের শিক্ষক শাহ আলম ও দিলীপ চন্দ্র দাসকে উপদেষ্টা এবং ছাত্রী পপি আক্তারকে সভাপতি ও সুহাদা আক্তারকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের সততা সংঘ গঠন করা হয়।