দুর্নীতিবিরোধী সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন—এ স্লোগানে চট্টগ্রামের লোহাগাড়ায় গতকাল বুধবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে উপজেলা পাবলিক হলে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আমিন আহমদ খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক সৈয়দ আহমদ। বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত করতে পারলেই দেশ অর্থনীতিতে স্বাবলম্বী হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিজনূর রহমান, সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল হাসান, ওসি মো. শাহজাহান প্রমুখ।