দুর্নীতিবিরোধী স্লোগান শিক্ষা উপকরণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গতকাল বুধবার বরুয়াজানী হাসান উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী স্লোগানসংবলিত খাতা ও জ্যামিতি বক্স বিতরণ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা টাঙ্গাইলের আয়োজনে বেলা ১১টায় কাকরকান্দি ইউনিয়নের বরুয়াজানী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ৬৪৯টি খাতা ও নবম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ১৪৬টি জ্যামিতি বক্স বিতরণ করা হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত টাঙ্গাইল জেলার উপপরিচালক তৌফিকুল ইসলাম প্রমুখ।