দুর্নীতিবিরোধী কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে গতকাল শনিবার ‘দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে আমাদের করণীয়’ শীর্ষক কর্মশালা হয়েছে। এতে দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) জেলা কমিটির সভাপতি আবুল কালাম মোহাম্মদ ফারুক সভাপতিত্ব করেন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার ইমাম। এ সময় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুরের উপপরিচালক আবদুল করিম, দুপ্রক দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।