দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতির বিরুদ্ধে জনগণকে সচেতন করতে চট্টগ্রামে দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি চট্টগ্রাম মহানগরের উদ্যোগে গতকাল সোমবার সকাল থেকে রাত পর্যন্ত ডিসি হিল চত্বরে এই প্রদর্শনী হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন সনাক-টিআইবি চট্টগ্রাম মহানগর শাখার সহসভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন মজুমদার। উপস্থিত ছিলেন টিআইবির কর্মকর্তা মো. আহসান উল্লাহ চৌধুরী, সাহেদা আকতার প্রমুখ।