দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও কার্টুন প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে গতকাল বুধবার শোভাযাত্রা ও দুই দিনব্যাপী কার্টুন প্রদর্শনী শুরু হয়েছে। ইয়েস গ্রুপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ প্রদর্শনীর আয়োজন করে।‘সুশাসিত স্বদেশ, সকলের সমান অধিকার- চাই কার্যকর দুর্নীতি প্রতিরোধ’ এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০১০ উপলক্ষে গতকাল সকাল সাড়ে ১০টায় অমর একুশে ভাস্কর্যের পাদদেশ থেকে শোভাযাত্রা বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. ফরহাদ হোসেন শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুরাতন কলা ভবনের সামনে এসে শেষ হয়। দিবসটি উপলক্ষে ক্যাফেটেরিয়া চত্বরে গতকাল থেকে দুই দিনব্যাপী দুর্নীতিবিষয়ক কার্টুন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।