প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দুর্নীতিবিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে, নতুন সূর্যশিখা জ্বলবেই’ স্লোগান নিয়ে গতকাল দুর্নীতি দমন কমিশন সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের আয়োজনে রাজশাহী কলেজ মিলনায়তনে মাধ্যমিক স্তরের গ্রুপ পর্যায়ের দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় রাজশাহী কলেজিয়েট স্কুল, নওগাঁ কে ডি স্কুল, নাটোরের আগ্রান উচ্চবিদ্যালয় ও চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় অংশ নেয়। বিতর্কের বিষয় ছিল, ‘আইনের শাসনের অভাবই দুর্নীতি বিস্তারের মূল কারণ’। বিতর্ক প্রতিযোগিতায় রাজশাহী কলেজিয়েট স্কুলকে পরাজিত করে নাটোর জেলার আগ্রান উচ্চবিদ্যালয় বিজয়ী হয়। সেরা বিতার্কিক নির্বাচিত হন আগ্রান উচ্চবিদ্যালয়ের ইসমোতারা বকুল।