দুর্নীতিবিরোধী মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গতকাল দুর্নীতিবিরোধী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাদিপুর উচ্চবিদ্যালয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাসান আলী সরকার সভাপতিত্ব করেন। এতে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ, দুর্নীতি দমন কমিশন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক নাসিম আনোয়ার, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞাঁ, ইউএনও আবু নাছের ভুঞাঁ প্রমুখ উপস্থিত ছিলেন।