দুর্নীতিবিরোধী মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর কালুখালী উপজেলায় ‘সবাই মিলে শপথ করি, দুর্নীতিবাজদের ঘৃণা করি’ স্লোগান সামনে রেখে মানববন্ধন করা হয়েছে।
কালুখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গত বৃহস্পতিবার বিকেলে ওই মানববন্ধনের আয়োজন করে। কালুখালী থানা সড়কে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংগঠনের নেতা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে কালুখালী থানা মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সভাপতি শরৎ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন প্রতিমা রানী বিশ্বাস, মনজুর রহমান মিয়া প্রমুখ।