দুর্নীতিবিরোধী শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দুর্নীতি করব না, দুর্নীতি সইব না, দুর্নীতিকে প্রশ্রয় দেব না’—এই স্লোগানে বগুড়ার শেরপুরে শেরুয়া আদর্শ উচ্চবিদ্যালয়ে তিন শতাধিক শিক্ষার্থী দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ করেছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গতকাল রোববার ওই বিদ্যালয় চত্বরে এই দুর্নীতিবিরোধী অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আতিকুল ইসলাম। বক্তব্য দেন উপজেলার বেসরকারি সংস্থা মৈত্রীর নির্বাহী পরিচালক আবদুস সাত্তার, শেরুয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম প্রমুখ।