প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে দুর্নীতিবিরোধী শপথ নিয়েছে উপজেলার পল্লী উন্নয়ন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের তিন শতাধিক শিক্ষার্থী। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে গতকাল বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠানের মিলনায়তনে শিক্ষার্থীরা এই শপথ নেয়। শপথ করান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও শেরপুর বিজ্ঞান ও কারিগরি মহিলা কলেজের অধ্যক্ষ এস এম বেলাল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার দুদক উপপরিচালক আনোয়ারুল হক এবং বিশেষ অতিথি বগুড়া আরডিএর ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন। সভায় বক্তব্য দেন এ কে এম সরোয়ার জাহান, আবদুল মান্নান প্রমুখ।