দুর্নীতিবিরোধী শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা গতকাল বুধবার দুর্নীতিবিরোধী শপথ নিয়েছে। কলেজের অধ্যক্ষ বদিওজ্জামান সরকার এ শপথবাক্য পাঠ করান। ‘দুর্নীতি হলে শেষ, নিজে বাঁচব, বাঁচবে দেশ’ স্লোগান সামনে নিয়ে ঠাকুরগাঁওয়ে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ চলছে। জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সপ্তাহব্যাপী দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী এ শপথ পাঠ করানো হয়। গতকাল সকালে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তসলিম উদ্দীন প্রধানের সভাপতিত্বে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজে আলোচনা সভা আয়োজন করা হয়। সভায় বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আবদুল আওয়াল, বিশেষ অতিথি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বদিউজ্জামান সরকার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি শিক্ষাবিদ মনতোষ কুমার দে, সাধারণ সম্পাদক আবদুল লতিফ প্রমুখ।