দুর্নীতিবিরোধী শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রশিদ আহমদ চৌধুরী উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের চেতনায় দুর্নীতি থেকে দূরে থাকার জন্য শপথ নিয়েছে।বৃহস্পতিবার দুপুরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় গঠিত চকরিয়া সচেতন নাগরিক কমিটি ও ইয়েস দলের উদ্যোগে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শপথবাক্য পাঠ করায় বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী সুমি আক্তার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোছাইন বলেন, ‘আজ থেকে আমরা প্রতিদিন এই শপথ পাঠ করাব।’