দুর্নীতিবিরোধী শপথ সুনামগঞ্জে ৫০০ শিক্ষার্থীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ সদর উপজেলার মঙ্গলকাটা উচ্চবিদ্যালয়ের প্রায় ৫০০ শিক্ষার্থী গতকাল সোমবার দুর্নীতিবিরোধী শপথ নিয়েছে। টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক) বিদ্যালয় প্রাঙ্গণে এই শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে তিনজন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী উপহার দেওয়া হয়। এই তিন শিক্ষার্থী রিকশা চালিয়ে বিদ্যালয়ে লেখাপড়া করে।মঙ্গলকাটা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলামের সভাপতিত্বে শপথগ্রহণ অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জে সচেতন নাগরিক কমিটির (সনাক) আহ্বায়ক শিক্ষাবিদ পরিমল কান্তি দে, সনাক সদস্য গোলাম কিবরিয়া ও এনামুল হক চৌধুরী। পরে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান পরিমল কান্তি দে।