দুর্নীতিবিরোধী শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লী বিদ্যুৎ সমিতিতে দুর্নীতিবিরোধী পক্ষ পালন কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে দুর্নীতিবিরোধী প্রচারণা কার্যক্রমের উদ্বোধন হয়েছে। সকালে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি প্রাঙ্গণে শোভাযাত্রা বের করা হয়। এতে উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার অসীম কুমার দাস, ডিজিএম (কারিগরি) হারুন অর রশীদ, সমিতির সভাপতি আল আমিন ভূঁইয়া প্রমুখ। সমিতি সূত্র জানায়, জুনের ১৫-৩০ তারিখ পর্যন্ত সব পল্লী বিদ্যুৎ সমিতিতে দুর্নীতিবিরোধী পক্ষ পালন করা হচ্ছে। এ উপলক্ষে গাজীপুরে গ্রাহকদের আরও সচেতন হওয়ার ব্যাপারে মাইকিংয়ের মাধ্যমে প্রচারণাসহ পোস্টার ও লিফলেট বিতরণ করা হচ্ছে। এর অংশ হিসেবে সকালে কোনাবাড়ী জোনাল অফিস এলাকায়ও শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে।