দুর্নীতিবিরোধী সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ওই সভা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গি। বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক লায়ন নজরুল ইসলাম, অধ্যক্ষ হাফিজুর রহমান, সাংবাদিক সাকির হোসেন প্রমুখ। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন দ্বিজেন্দ্র নাথ বর্মণ। আবদুল বাসিত মিয়ার সভাপতিত্বে সভায় বক্তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার দৃপ্ত শপথ নেন।