দুর্নীতিবিরোধী সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল টাউন ক্লাবে গতকাল শনিবার দুর্নীতিবিরোধী সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আইনজীবী বনমালী মিত্র। বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ আবদুল গফুর, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা জাহানারা আহীদ, নারীনেত্রী আঞ্জুমান আরা, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক নজরুল ইসলাম, আওয়ামী লীগের নেতা এস এ মতিন, জেলা জাসদের সভাপতি হেমায়েত উল্লাহ প্রমুখ। সভা শেষে বনমালী মিত্রকে আহ্বায়ক, কাজী ইসমাইল হোসেনকে সদস্যসচিব করে বেসরকারিভাবে ১৫ সদস্যবিশিষ্ট একটি গণতদন্ত কমিশন গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন এস এ মতিন, মলয় নন্দী ও কাজী হাফিজ।