দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন চান নাদের চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী নাদের চৌধুরী দুর্নীতি ও দলীয় প্রভাবমুক্ত সিটি করপোরেশন চান। গতকাল শনিবার জনসংযোগের সময় তিনি বলেন, দুর্নীতি, চাঁদাবাজি কমিয়ে ন্যায্য আয়ের মাধ্যমে সিটি করপোরেশনের আয় বৃদ্ধি সম্ভব।
জাসদ-সমর্থিত প্রার্থী নাদের চৌধুরী গতকাল আগারগাঁও, শেওড়াপাড়া, বড় মগবাজার, মধুবাগ বাজার, নয়াটোলা, আমবাগানসহ বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন।
নাদের চৌধুরী বলেন, নির্বাচিত হতে পারলে শহরের কর দেওয়ায় সক্ষম ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, আমলা ও অন্য পেশাজীবীদের কর দিতে উৎসাহিত করা হবে এবং কর আদায় করার মাধ্যমে সিটি করপোরেশনের আয় বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হবে।
এ সময় নাদের চৌধুরীর সঙ্গে ছিলেন জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, সহসভাপতি মীর হোসাইন আখতার, সাংসদ শিরীন আখতার প্রমুখ।