দুর্নীতিমুক্ত স্বপ্নময় বাংলাদেশ গড়তে কেন বিলম্ব করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ও তথ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, দুর্নীতিমুক্ত স্বপ্নময় বাংলাদেশ গড়তে আমরা কেন বিলম্ব করব। দুর্নীতি প্রতিরোধে আমাদের সবার সচেতন হতে হবে। তথ্যের অধিকার নিশ্চিত হলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে দ্রুত এগিয়ে যাওয়া যাবে।’ গতকাল রোববার বিকেল চারটায় রাঙামাটি জিমনেসিয়াম চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশের (টিআইবি) সহযোগিতায় রাঙামাটি সচেতন নাগরিক কমিটি (সনাক) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদ্যাপন ও তথ্যমেলার আয়োজন করে।উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল বলেন, ‘আমাদের দেশে আর্থিক দুর্নীতি ছাড়াও আরও অনেক দুর্নীতি আছে। চিন্তা-চেতনায় দেশপ্রেমিক না হলে দুর্নীতি রোধ সম্ভব নয়। রাঙামাটি সচেতন নাগরিক কমিটির উপদেষ্টা প্রবীণ আইনজীবী জ্ঞানেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে আরও বক্তব্য দেন টিআইবির প্রধান কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মসূচি কর্মকর্তা বেগম ফজিলা খানম ও সনাক রাঙামাটির সহসভাপতি সুসিঞ্চতা চাকমা। এর আগে রাঙামাটি জেলা প্রশাসন চত্বর থেকে জিমনেসিয়াম প্রাঙ্গণ পর্যন্ত শোভাযাত্রার আয়োজন করা হয়।