দুর্নীতির অভিযোগ, দিলিপ কুমার দেবনাথ ওএসডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার বিভাগের সহকারী সচিব দিলিপ কুমার দেবনাথকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকতা) করা হয়েছে। এই সহকারী সচিবের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখার সিনিয়র সহকারী সচিব আনোয়ার ইসলাম সরকার স্বাক্ষরিত চিঠিতে আজ বুধবার এ কথা জানানো হয়েছে।

অভিযোগ রয়েছে, নাটোর ও রাজশাহী জেলায় স্থানীয় সরকার বিভাগের অধীনে বিভিন্ন উন্নয়ন ও প্রকল্প পরিদর্শন করে দিলিপ কুমার দেবনাথ বিভিন্নজনের কাছ থেকে উৎকোচ নিয়েছেন। জেলা পর্যায় উৎকোচ নেওয়ার এমন অভিযোগ আসার পরই তাত্ক্ষণিকভাবে তাঁকে ওএসডি করা হলো।