দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তাঁকে অবরুদ্ধ রেখে বিক্ষোভ করেছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে দুই ঘণ্টা পর ওই শিক্ষককে উদ্ধার করে। গতকাল বুধবার উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের আবুল হোসেন জহুরা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
শিক্ষক-শিক্ষার্থী ও বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্যদের অভিযোগ, কমিটির অভিভাবক সদস্যদের সঙ্গে আলোচনা না করে গত ২৪ সেপ্টেম্বর নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর ১০ দিন পর পত্রিকার মাধ্যমে নিয়োগ বাতিলেরও ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতি চাকরি দেওয়ার কথা বলে চারজন আবেদনকারীর কাছ থেকে গোপনে ১৩ লাখ টাকা আদায় করেন। বিষয়টি জানতে পেরে গতকাল দুপুর ১২টায় প্রধান শিক্ষককে তাঁর কক্ষে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে দুই ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষককে উদ্ধার করে।