দুর্নীতির অভিযোগে মেয়র বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতির অভিযোগে ঝালকাঠির নলছিটি পৌরসভার মেয়র মো. মুজিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এসংক্রান্ত একটি চিঠি গত বুধবার ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে আসে।
বরখাস্ত হওয়া মেয়র নলছিটি উপজেলা বিএনপির সহসভাপতি মুজিবুর রহমান গতকাল প্রথম আলোকে জানান, ক্ষমতাসীন দলের স্থানীয় এক সাংসদ প্রতিহিংসার বশবর্তী হয়ে দীর্ঘদিন ধরে তাঁকে বরখাস্ত করার চেষ্টা করছিলেন। বরখাস্ত আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি উচ্চ আদালতে যাবেন।