প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতির কারণে বাংলাদেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। গতকাল শুক্রবার সকালে ঢাকার সাভার বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে আয়োজিত দুর্নীতিবিরোধী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, অনেকেই বলছেন, যারা ছোট দুর্নীতি করছে, দুদক কেবল তাদেরই ধরছে। এই কথাটা সম্পূর্ণ সত্য নয়। দুদকের প্রক্রিয়ায় দুর্নীতিগ্রস্ত যারাই সামনে আসবে, তারাই ধরা পড়বে। কাউকে ছাড় দেওয়া হবে না। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।