দুর্নীতির দায়ে সাবেক সিভিল সার্জনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির দায়ে সিরাজগঞ্জের সাবেক সিভিল সার্জন মো. আবদুর রশিদকে এক বছরের বিনা শ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাবনার বিশেষ জজ আদালতের বিচারক অমূল্য কুমার সরকার গত সোমবার বিকেলে এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) পাবনা কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৯৮-৯৯ অর্থবছরে মো. আবদুর রশিদ সিরাজগঞ্জে সিভিল সার্জনের দায়িত্বে ছিলেন। এ সময় তিনি ওষুধ কেনার জন্য একজন ঠিকাদারকে অধিক মূল্যে কাজ পাইয়ে দিয়ে নিজে আর্থিকভাবে লাভবান হন। বিষয়টি জানাজানি হলে দুদক প্রাথমিকভাবে বিষয়টি তদন্ত করে সিরাজগঞ্জ থানায় মামলা দায়ের করে। দুদক পাবনার উপপরিচালক আবদুল করিম বলেন, ‘মামলার আসামি পালাতক রয়েছেন।