দুর্নীতির প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার জয়লাজুয়ান ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও কলেজ অধ্যক্ষের স্বেচ্ছাচারিতা, দুর্নীতি এবং শিক্ষকদের ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন ওই কলেজের শিক্ষকেরা। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আফরোজা নার্গিস, প্রভাষক মো. আবদুল হান্নান, আবদুল সালাম প্রমুখ।