দুর্নীতির বিরুদ্ধে প্রচারণায় সাকিব আল হাসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতিবিরোধী প্রচারণা বিষয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অলরাউন্ডার সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
দুর্নীতিবিরোধী প্রচারণা বিষয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অলরাউন্ডার সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) শুভেচ্ছাদূত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ রোববার বেলা ১১টার দিকে দুদক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করা হয়।

চুক্তির আওতায় সাকিব দুর্নীতিবিরোধী প্রচারণা চালাবেন এবং দুদকের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকবেন। চুক্তিতে দুদকের পক্ষে স্বাক্ষর করেন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) জাফর ইকবাল।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘সমাজের শক্তির উৎস হচ্ছে যুবসমাজ। সাকিব আল হাসানের মতো যদি যুবসমাজ দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেয়, তাহলে কার সাধ্য আছে দুর্নীতি করার?’

সাকিব আল হাসান বলেন, ‘আমার প্রচেষ্টায় যদি একজন মানুষেরও উপকার হয় অথবা একটি দুর্নীতিও যদি প্রতিরোধ করতে পারা যায়, তাহলেই নিজেকে সার্থক মনে করব। আমরা সবাই মিলে যদি কোনো ভালো কাজ করতে পারি এবং দেশের উন্নয়নে কাজে লাগতে পারি, সেটাই আমাদের আসল লক্ষ্য। সেই লক্ষ্য থেকে এখানে আসা।’

অনুষ্ঠানে দুদকের সচিব শামসুল আরেফিন, মহাপরিচালক জাফর ইকবাল প্রমুখ বক্তৃতা করেন।