দুর্নীতির বিরুদ্ধে রায় চান বজলুর রশীদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিক সুবিধা বিবেচনা না করে ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগে (উত্তর-দক্ষিণ) ভাগ করা হয়েছিল। কিন্তু আজও বিভক্ত সিটি করপোরেশন বিশৃঙ্খলার প্রতীক হয়ে দাঁড়িয়ে রয়েছে; যা লুটপাট, দখল, দূষণ ও দুর্নীতিতে জর্জরিত। তাই ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে এসব অনিয়মের বিরুদ্ধে রায় দেওয়ার আহ্বান জানিয়েছেন সিপিবি ও বাসদ সমর্থিত মেয়র প্রার্থী বজলুর রশীদ।
গতকাল বৃহস্পতিবার ধানমন্ডি লেক ও আবাসিক এলাকায় এবং পুরান ঢাকার নাজিমউদ্দিন রোড, চকবাজার ও উর্দু রোড এলাকায় গণসংযোগকালে বজলুর রশীদ এসব কথা বলেন।