দুর্নীতির বিরুদ্ধে শপথ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়ায় অবস্থিত এস এম এ আহাদ কলেজের প্রায় আড়াই শ শিক্ষার্থী দুর্নীতির বিরুদ্ধে শপথ নিয়েছেন। গতকাল বুধবার সকালে কলেজ মিলনায়তনে শিক্ষার্থীরা এ শপথ নেন। এর আগে দুর্নীতিবিরোধী আলোচনা সভা হয়। শেষে ১১ সদস্যের সততা সংঘ গঠিত হয়। লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এসব কর্মসূচির আয়োজন করে। শপথ পরিচালনা করেন সংগঠনের সভাপতি অরবিন্দ আচার্য। এতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের যশোর কার্যালয়ের উপপরিচালক জাহিদ হোসেন। অরবিন্দ আচার্যের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন লোহাগড়ার ইউএনও সেলিম রেজা, অধ্যক্ষ মৈমুর আলী মৃধা প্রমুখ।