দুর্নীতির বিরুদ্ধে শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গতকাল মঙ্গলবার সকালে খুলনা শহরে সাইকেল শোভাযাত্রা হয়েছে। খুলনা টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) অনুপ্রেরণায় গঠিত তরুণদের সংগঠন ‘ইয়েস গ্রুপ’ এই শোভাযাত্রার আয়োজন করে। সকালে শহরের রয়াল মোড় থেকে দুর্নীতিবিরোধী বিভিন্ন স্লোগান-সংবলিত ফেস্টুন নিয়ে তরুণেরা শহরে সাইকেল শোভাযাত্রা বের করেন। এরপর এটি শিববাড়ি, জোড়াগেট হয়ে পোর্ট মাধ্যমিক বিদ্যালয়ে পৌঁছায়।