প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা বাতিল চেয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক বিচারপতি ফজলুল হকের করা আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন। এর ফলে ফজলুল হকের বিরুদ্ধে মামলার কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে বলে জানিয়েছেন দুদকের কৌঁসুলি খুরশীদ আলম খান। নিজস্ব প্রতিবেদক