দুর্নীতির মামলা বাতিল চেয়ে সাংসদ বদির আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুর রহমান বদি। ফাইল ছবি।
আবদুর রহমান বদি। ফাইল ছবি।

দুর্নীতির মামলা বাতিল চেয়ে কক্সবাজারের সাংসদ আবদুর রহমান বদির আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।

আদেশের পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, ১৮ নভেম্বর এই মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য আছে। আদালতের আজকের আদেশের পর মামলা চলতে কোনো বাধা নেই।