দুর্নীতির মামলা বাতিলে রুহুল আমিনের আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা বাতিল চেয়ে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।