দুর্নীতির মামলায় খালাস পেলেন কামাল মজুমদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ কোটি টাকা দুর্নীতির মামলা থেকে খালাস পেয়েছেন আওয়ামী লীগের নেতা এবং সাংসদ কামাল আহমেদ মজুমদার। গতকাল মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক ফজিলা বেগম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে জামিনে থাকা কামাল মজুমদার আদালতে হাজির ছিলেন। দুদক গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২৪ সেপ্টেম্বর সাত কোটি ১৯ লাখ ৫১ হাজার ৫৪৭ টাকার সম্পদের তথ্য গোপন এবং ১০ কোটি ২৩ হাজার ৩০৫ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রমনা থানায় এ মামলা করেন।