দুর্নীতির মামলায় খালাস পেলেন নাছিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ফাইল ছবি: প্রথম আলো
আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ফাইল ছবি: প্রথম আলো

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় বেকসুর খালাস পেয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

আজ বৃহস্পতিবার ঢাকার ষষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ রায় দেন। এ সময় নাছিম আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, নাসিমের বিরুদ্ধে ৩ লাখ ৬১ হাজার ৫৭৮ টাকা ৭৫ পয়সার সম্পদের তথ্য গোপন এবং ২২ লাখ ৮২ হাজার ৩৫৯ টাকা ১৪ পয়সা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২০০৭ সালের ২১ নভেম্বর রমনা থানায় এ মামলা করেন দুদকের উপপরিচালক বেনজীর আহমেদ। আর তদন্ত শেষে ২০০৮ সালের ৮ অক্টোবর আ ফ ম বাহাউদ্দিন নাছিমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। ২৪ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য নিয়ে আদালত এ রায় ঘোষণা করলেন।