দুর্নীতির মামলায় খালাস পেলেন সাবেক প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির অভিযোগে করা একটি মামলায় সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন ও জিনাত মোশাররফ খালাস পেয়েছেন। সাজার রায়ের বিরুদ্ধে তাঁদের করা আপিল মঞ্জুর করে গতকাল বুধবার বিচারপতি মো. মিজানুর রহমান ভূঞার একক হাইকোর্টের বেঞ্চ এ রায় দেন।আদালত সূত্র জানায়, ১৯৯১ সালের ১ জানুয়ারি তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো মোশাররফ হোসেন ও জিনাত মোশাররফের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলাটি করে। এতে ক্ষমতার অপব্যবহার করে সরকারের সাত লাখ সাত হাজার ৪৩৫ টাকার আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। ১৯৯২ সালে ৯ জুন বিচারিক আদালতের রায়ে তাঁদের দুই বছর করে কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়। ওই বছরই তাঁরা হাইকোর্টে আপিল করেন। আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী শাহ আলম। আদালতে দুদকের পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী খুরশীদ আলম খান। পরে তিনি প্রথম আলোকে বলেন, আদালত আপিল মঞ্জুর করে তাঁদের খালাস দিয়েছেন। রায়ের বিষয়টি দুদককে অবহিত করা হবে। দুদক আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে।