দুর্নীতির মামলায় গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরা ব্যাংকের আগ্রাবাদ শাখার ১ কোটি ৬৩ লাখ টাকা আত্মসাতের দুর্নীতির মামলায় এক ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর নাম সিরাজুল ইসলাম। তিনি এফএফ অ্যাপারেলস লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ আবদুল কাদের শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের কোর্ট পরিদর্শক এমরান হোসেন প্রথম আলোকে বলেন, ব্যাংকের ১ কোটি ৬৩ লাখ টাকা আত্মসাতের দুর্নীতির মামলায় সিরাজুল ইসলামকে গতকাল দুপুরে আগ্রাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করে দুদক। তাঁকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। ২০০৩ সালে নগরের ডবলমুরিং থানায় মামলাটি করা হয়েছিল।