দুর্নীতির মামলায় গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির আলাদা মামলায় পোস্টমাস্টার, ব্যবসায়ী, ব্যাংকারসহ চারজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার ঢাকা ও লালমনিরহাট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এসব তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মিরপুর কার্যালয়ে যানবাহন কর আদায় করে সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগে বিআরটিএ সাব পোস্ট অফিসের সাবেক সাব পোস্টমাস্টার মো. সিরাজুল ইসলামকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের আগে গতকাল দুপুরেই তাঁর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুদক। মামলায় অভিযোগ করা হয়, সিরাজুল ইসলাম অন্যদের যোগসাজশে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ট্যাক্স টোকেনের মাধ্যমে আদায় করা ১০ লাখ ৩০ হাজার টাকা আত্মসাৎ করেছেন।