দুর্নীতির মামলায় ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুদকের দায়ের করা দুর্নীতির মামলায় বরিশালের লঞ্চমালিক মো. মনজুরুল হাসানকে গতকাল বুধবার নগরীর নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। দুদক বরিশাল কার্যালয় জানায়, ২০১০-১১ অর্থবছরে মনজুরুলের ঠিকাদারি প্রতিষ্ঠান মনজুরুল হাসান অ্যান্ড-কোং সুনামগঞ্জের ধরমপাশায় জয়শ্রী সড়কের নির্মাণকাজ অসমাপ্ত রেখে চলে যায়। তবে কাজ সমাপ্ত হয়েছে দেখিয়ে ১ কোটি ২ লাখ টাকা আত্মসাৎ করেন মনজুরুল। পরে দুদক সিলেট কার্যালয়ের করা অভিযোগের ভিত্তিতে দীর্ঘ তদন্ত শেষে গত মঙ্গলবার সুনামগঞ্জের ধরমপাশা থানায় মামলা করা হয়। দুদকের বরিশালের পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, দুর্নীতির মামলায় মো. মনজুরুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।