দুর্নীতির মামলায় মংলার পৌর মেয়র ও কাউন্সিলর কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলাদা দুটি দুর্নীতির মামলায় বাগেরহাটের মংলা পৌরসভার মেয়র মোল্যা আব্দুল জলিল ও মংলা ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আলাউদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার বিকেলে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জি এম সালাহউদ্দিন তাঁদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।মেয়র ও কাউন্সিলরের পক্ষের আইনজীবী সমরেন্দ্রনাথ ডাকুয়া জানান, ২০০৫ সালে মোটরসাইকেল কেনার নামে দুই লাখ ৬০ হাজার টাকা আত্মসাত্ করার অভিযোগে মেয়রের বিরুদ্ধে এবং একই বছর মংলা পৌরসভার তহবিল থেকে এক লাখ ২৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মেয়র ও কাউন্সিলরের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন।