দুর্নীতির মামলায় সাংসদ আতিউরের জামিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের নেতা ও শেরপুর ১-এর সাংসদ আতিউর রহমান দুর্নীতির একটি মামলায় জামিন পেয়েছেন। ঢাকার মহানগর দায়রা জজ এ এন এম বসির উল্লাহ গতকাল বৃহস্পতিবার আতিউর রহমানের জামিন মঞ্জুর করেন। গতকাল আতিউর রহমান তাঁর আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন করেন। আইনজীবীরা আদালতকে বলেন, সাংসদ আতিউর রহমান একজন সত্ মানুষ। আসামির বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ সঠিক নয়। সম্পদের হিসাব চেয়ে দুদক থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি। আসামি আতিউর রহমান একজন সাংসদ। বর্তমানে সংসদ অধিবেশন চলছে। জামিনে মুক্তি দিলে তিনি পালাবেন না। শুনানি শেষে আদালত একজন আইনজীবী ও স্থানীয় ব্যক্তির জিম্মায় জামিন মঞ্জুর করেন।