দুর্নীতির মামলায় সাবেক দুই শুল্ক কর্মকর্তা কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতির মামলায় সাবেক দুই শুল্ক কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাঁরা হলেন, চট্টগ্রামের শুল্ক বিভাগের সাবেক পরিদর্শক (পোশাক বন্ড) মীজানুর হাসান ও তত্ত্বাবধায়ক অনুকূল চন্দ্র বিশ্বাস।এই দুজন গতকাল সোমবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জমিনের আবেদন করেন। ভারপ্রাপ্ত বিচারক মো. আখতারুজ্জামান জামিনের আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ২০০১ সালের ৩০ মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো উত্তরা থানায় এই দুজনসহ আট আসামির বিরুদ্ধে প্রতারণামূলকভাবে অস্তিত্বহীন গার্মেন্টসের নামে ‘ব্যাক টু ব্যাক এলসি’র মাধ্যমে কাপড় আমদানি করে বাজারে বিক্রি করা ও সরকারের রাজস্ব ফাঁকির অভিযোগে মামলা করে।