প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দুর্নীতিবিরোধী আন্দোলনকে শক্তিশালী করার লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) নালিতাবাড়ী ও সচেতন নাগরিক কমিটির (সনাক) যৌথ আয়োজনে পৌর শহরের সনাক কার্যালয়ে বিকেলে এই সভা অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় সনাকের সভাপতি সরকার গোলাম ফারুকের সভাপতিত্বে টিআইবির প্রোগ্রাম ম্যানেজার করুণা কিশোর চক্রবর্তী, সনাক সদস্য অধ্যাপক এনায়েত আলী, জোবায়দা খাতুন, মো. আমিনুল ইসলাম, সাদরুল আহসান, কোহিনূর রুমা, সাংবাদিক এম এ হাকাম হীরা, সামেদুল ইসলাম তালুকদার, আবদুল মান্নান প্রমুখ বক্তৃতা করেন। সভা শেষে ইফতার পার্টির আয়োজন করা হয়। নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি|