দুর্বল পুলিশি তদন্তের দোহাই দিয়ে বিচার স্থবির করা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বল পুলিশি তদন্তের দোহাই দিয়ে সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার স্থবির করা যাবে না। প্রয়োজনে রাষ্ট্রীয় উদ্যোগ নিয়ে সাংবাদিক মানিক সাহাসহ খুলনার সব সাংবাদিক হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।গতকাল শনিবার সকালে খুলনা প্রেসক্লাব আয়োজিত খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মানিক চন্দ্র সাহার সপ্তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।খুলনা প্রেসক্লাব চত্বরে ক্লাবের সভাপতি শেখ আবু হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সাংবাদিক বেগম ফেরদৌসী আলী, ওয়াদুদুর রহমান, অমল সাহা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, এস এম জাহিদ হোসেন, এস এম হাবিব, মোজাম্মেল হক হাওলাদার, হাসান আহমেদ মোল্লা, এইচ এম আলাউদ্দিন, মলিক সুধাংশু, রকিব উদ্দিন পান্নু, সুবীর রায়, আনোয়ারুল ইসলাম কাজল, দেবব্রত রায়, আসাদুজ্জামান খান প্রমুখ।উল্লেখ্য, দৈনিক সংবাদ-এর ব্যুরোপ্রধান ও খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মানিক চন্দ্র সাহা ২০০৪ সালের ১৫ জানুয়ারি প্রেসক্লাবের অদূরে সন্ত্রাসীদের বোমা হামলায় নৃশংসভাবে নিহত হন। খুলনা জেলা ও দায়রা জজ আদালতে হত্যা মামলাটির বিচারকাজ চলছে।এদিকে মানিক সাহার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকার পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে মানিক সাহার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু জাফর আহমেদ ও গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিমসহ অন্য নেতারা।