দুর্বার পদ্মা সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়েছে প্রায় এক বছর আগে। পরীক্ষামূলক পাইলিংয়ের কাজ শুরু হয় চলতি বছরের নভেম্বরে। পদ্মা সেতু এখন আর কেবল স্বপ্ন নয়। ইতিমধ্যে পদ্মা সেতু প্রকল্পের প্রায় ২৭ শতাংশ কাজ শেষ হয়েছে। মূল সেতু নির্মাণের কাজও চলছে পুরোদমে। কাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পের নদীশাসন ও মূল সেতু নির্মাণকাজের উদ্বোধন করবেন। ২০১৮ সালের মধ্যে এই সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার কথা। 

ছবি: সাইফুল ইসলাম
ছবি: সাইফুল ইসলাম


 পদ্মা সেতুর সঙ্গে সংযোগ সড়কের কাজ চলছে মাওয়া প্রান্তে। ইতিমধ্যে প্রায় ৬৩ শতাংশ কাজ হয়েছে সংযোগ সড়কের। 

ছবি: সাইফুল ইসলাম
ছবি: সাইফুল ইসলাম


নদীর পাড়ে রাখা হয়েছে পাইলিংয়ের জন্য প্রস্তুত লোহার পিলার। সম্পন্ন করা হচ্ছে ব্যবহারের আগের সব কাজ।

ছবি: সাইফুল ইসলাম
ছবি: সাইফুল ইসলাম


পদ্মার তীরে গড়ে তোলা কনস্ট্রাকশন ইয়ার্ডে সেতুর পাইলিংয়ে ব্যবহারে স্বয়ংক্রিয়ভাবে লোহার পাত কেটে পাইপ বানানোর কাজ তদারকি করছেন সিনোহাইড্রো করপোরেশনের একজন চীনা প্রকৌশলী। 

ছবি: সাইফুল ইসলাম
ছবি: সাইফুল ইসলাম


কনস্ট্রাকশন ইয়ার্ডের পাশেই নদীশাসনের জন্য তৈরি করা হচ্ছে হাজারো সিমেন্ট-কংক্রিটের ব্লক। অপারেটর জুয়েল রানা জানান, এমন ৭৫ লাখ ব্লক তৈরি হবে। 

ছবি: সাইফুল ইসলাম
ছবি: সাইফুল ইসলাম


প্রতিদিন অনেক লোহার পাত কেটে তা ব্যবহারের উপযোগী করে তোলা হয় এই কনস্ট্রাকশন ইয়ার্ডে। 

ছবি: সাইফুল ইসলাম
ছবি: সাইফুল ইসলাম


ব্লক তৈরির কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন শ্রমিকেরা।

ছবি: সাইফুল ইসলাম
ছবি: সাইফুল ইসলাম


লোহার একটি বলয়ের সঙ্গে আরেকটি বলয় জোড়া দিয়ে তৈরি করা হচ্ছে লম্বা পাইপ। 

ছবি: সাইফুল ইসলাম
ছবি: সাইফুল ইসলাম


জেটি রং করার কাজে ব্যস্ত একজন শ্রমিক। 

ছবি: সাইফুল ইসলাম
ছবি: সাইফুল ইসলাম


 নদীর পাড়জুড়ে অনেক ডাইস, যা ব্যবহার করা হবে সেতুর কাজে। 

ছবি: সাইফুল ইসলাম
ছবি: সাইফুল ইসলাম


নদীর মাঝখানে চলছে ৭ নম্বর পিলারের কাজ। এমন মোট ৪২টি পিলারের ওপর দাঁড়াবে পদ্মা সেতু।