প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, ‘আজকে যারা লোভী তারাই হিন্দুদের জমি দখলের চেষ্টা করছে। দুর্বৃত্তকে প্রশ্রয় দিলে সেই দুর্বৃত্ত আমাদের কাউকে ছাড়বে না।’
গতকাল বুধবার দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুরের ফলদায় মন্দির ও সংখ্যালঘুদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের শিকার এলাকা পরিদর্শন করেন সুলতানা কামাল।
পরে ফলদা কালীমন্দির প্রাঙ্গণে এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।