দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে গৃহবধূর আঙুল বিচ্ছিন্ন চোখে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সেলিনা আক্তার (২৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে জখম করা হয়েছে। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে তাঁর একটি আঙুল বিচ্ছিন্ন ও ডান চোখে মারাত্মক জখম হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।সোমবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার চরাদি ইউনিয়নের পশ্চিম চরাদি গ্রামে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।জখম হওয়া গৃহবধূকে সেলিনা আক্তার ও তাঁর স্বামী মো. হুমায়ুন কবির ঘটনাটি ডাকাতি বলে উল্লেখ করেন। অন্যদিকে পুলিশের দাবি, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষ কুপিয়ে জখম করেছে ওই গৃহবধূকে। তাদের শনাক্ত করা হয়েছে। অভিযোগ পেলে গ্রেপ্তার করা হবে।গতকাল মঙ্গলবার দুপুরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেলিনা আক্তার সাংবাদিকদের জানান, রাত দুইটার দিকে ঘরের পাশে লোকজনের কথা ও সিগারেটের ধোঁয়ার গন্ধ পেয়ে ঘর থেকে বের হয়ে ১২-১৫ জন লোক দেখে তিনি চিৎকার দেন। এ সময় পাঁচ-ছয়জন লোক ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করে। ডান হাত দিয়ে আঘাত ঠেকাতে গেলে একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে পড়ে। আরেকটি আঘাত এসে ডান চোখে লাগলে তিনি অজ্ঞান হয়ে যান। ্রহুমায়ুন কবির বলেন, ‘সেলিনার চিৎকার শুনে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলে মুখে কাপড় বাঁধা তিনজন লোক ধারালো অস্ত্র নিয়ে ঘরে ঢোকে। এ সময় দ্রুত জানালা দিয়ে পালিয়ে যাই। ডাকাতেরা পিছু নিয়ে তাঁকে ধাওয়া করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে ডাকাতেরা পালিয়ে যায়। পরে স্ত্রীকে প্রথমে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁরা ঢাকা নেওয়ার পরামর্শ দেন।’বাকেরগঞ্জ থানার এসআই মো. ইমন বলেন, এটা ডাকাতি নয়। শত্রুতামূলকভাবে কয়েকজন প্রতিবেশী এ ঘটনা ঘটিয়েছে। তাদের শনাক্ত করা হয়েছে। অভিযোগ পেলে তাদের গ্রেপ্তার করা হবে।