দুর্বৃত্তদের আগুনে পুড়ে মরল ৩ গরু ও ৮০০ মুরগি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে খামারের তিনটি গরু ও ৮০০ মুরগি পুড়ে মারা গেছে। শত্রুতা করে এ আগুন দেওয়া হয় বলে সন্দেহ খামারির। এ ঘটনায় আহত হয়েছেন মালিক আহমদ ছফা (৫৩)। স্থানীয় সূত্র জানায়, রোববার রাত দেড়টার সময় উপজেলার বটতলী ইউনিয়নের পূর্ব বরৈয়া গ্রামে আহমদ ছফার মুরগি ও গরুর খামারে আগুন দেয় কে বা কারা। আর এতে খামারে থাকা তিনটি গরু ও বিক্রির উপযুক্ত ৮০০ মুরগি পুড়ে অঙ্গার হয়ে যায়। আগুনে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।