দুর্বৃত্তদের আগুনে মারা গেল কৃষকের পাঁচটি গবাদিপশু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ সদর উপজেলার কোশাভাঙ্গা গ্রামে গত বুধবার রাতে কৃষক মো. নাজিমুদ্দিনের বাড়িতে অগ্নিকাণ্ডে পাঁচটি গবাদিপশু মারা গেছে। এ ঘটনায় পুড়ে গেছে আরও দুটি গবাদিপশু। পরিবারের অভিযোগ, শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। নাজিমুদ্দিনের ছেলে দোলাল মিয়া বলেন, বুধবার দিবাগত রাত দুইটার দিকে কে বা কারা তাঁদের গোয়ালঘরে আগুন ধরিয়ে দেয়। এতে ওই ঘরে থাকা চারটি গরু ও একটি ছাগল পুড়ে মারা যায়। আরেকটি গরু ও একটি ছাগল অগ্নিদগ্ধ হয়েছে। আগুনে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।